― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা দিলো শিবির

ইবি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা দিলো শিবির

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইবি শাখা। সংগঠনটির চতুর্থ দফা কর্মসূচি ‘ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যার সমাধান’ এর অংশ হিসেবে এই বৃত্তি প্রদান করা হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

এই কর্মসূচির আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (অনার্স) পর্যায়ের শিক্ষার্থীদের এক বছরে প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

আবেদনের জন্য শিক্ষার্থীদের যে যে শর্তগুলো পূরণ করতে হবে: ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে অধ্যয়নরত হতে হবে। অন্য কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত হলে এই বৃত্তির জন্য অযোগ্য বলে গণ্য হবে। অভিভাবকের বার্ষিক আয় ২,৪০,০০০ টাকার কম হতে হবে। অসত্য তথ্য প্রদান বা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নবীন শিক্ষার্থীদের ক্ষেত্রে সিজিপিএ-এর পরিবর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। শিক্ষার্থীদের কল্যাণে কাজের প্রতিশ্রুতি।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু রেখেছি। তবে এবছর সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের এই কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নিয়েছি। ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। এটি অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।”

আরও পড়ুনঃ বইমেলায় রাজশাহী কলেজ শিক্ষিকার গল্পগ্রন্থ ‘কাঁটাবনে লাল শিউলি’

তিনি আরও জানান, এই প্রকল্পের আওতায় যে কোনো ধর্মের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। যদি শিক্ষার্থী যোগ্য হয়, তাহলে সে অবশ্যই এই শিক্ষাবৃত্তির আওতায় আসবে।

শিক্ষাবৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা গুগল ফর্মের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।

বিস্তারিত তথ্য জানতে শিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে নির্দেশিত প্রক্রিয়া অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।