― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ৬৬ বোতল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...
প্রচ্ছদসারা বাংলাচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ৬৬ বোতল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের মধ্যে ২৭ বোতল ‘চকো ডিএক্স’ ও ৩৯ বোতল ‘এস্কাফ’ রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা। আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ শাসক নয়, সেবক হিসেবে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন সাঈদ হোসেন

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এ লক্ষ্যে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।