spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পদযাত্রা

নালিতাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পদযাত্রা

জায়েদ মাহমুদ রিজন, নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে “শান্তির সপক্ষে তারুণ্যের পদযাত্রা” ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নালিতাবাড়ী শাখার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলা শাখার আহ্বায়ক মামুনুর রহমান, সদস্য সচিব ছায়েম, মুখপাত্র তুহিন, মুখ্য সংগঠক জিতু, নালিতাবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ মেহেদী, রবিউল, কায়েস, তুহিন ও কাউসার মোব্বাসির। এছাড়াও জাতীয় নাগরিক কমিটি নালিতাবাড়ী শাখার প্রতিনিধি দলের সদস্য মিথুন, জোবায়ের ও এম উজ্জ্বল বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ বীরগঞ্জে কোল্ড স্টোরেজ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ

বক্তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দাবি জানিয়ে সংবিধানের সংস্কার ও ন্যায়বিচারের আহ্বান জানান।