spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির বঙ্গবন্ধু হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

ইবির বঙ্গবন্ধু হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ এ প্লান্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটসহ হলের আবাসিক শিক্ষার্থীরা।

জানা গেছে, সুপেয় পানির ফিল্টারটি আয়রন, ম্যাঙ্গানিজ, হাইড্রোজেন সালফাইডসহ ফেরাস ও ফেরিক আয়রন অপসারণে সক্ষম। এছাড়া, এটি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ও প্রোটোজোয়াসহ ক্ষতিকারক উপাদান দূর করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করবে। হলের প্রধান ট্যাংক থেকে ফিল্টারের মাধ্যমে পানি পরিশোধিত হয়ে আরেকটি ট্যাংকে জমা হয়, যা পরবর্তীতে ট্যাপ ও বেসিনে সরবরাহ করা হবে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে হলের দুটি ব্লকে প্লান্ট স্থাপন করা হয়েছে, পরবর্তীতে সব ব্লকে এটি চালু করা হবে। তিনি বলেন, “আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য বঙ্গবন্ধু হলকে একটি মডেল হল হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য আমি শিক্ষার্থীদের সহযোগিতা চাই।”

আরও পড়ুনঃ চট্টগ্রাম খাতুনগঞ্জে নিত্যপণ্যের বাজার পরিদর্শন করলেন চসিক মেয়র

উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহ বলেন, “এটি প্রশংসনীয় উদ্যোগ। নিরাপদ পানি পাওয়া শিক্ষার্থীদের অধিকার। বঙ্গবন্ধু হল প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ নেওয়ায় আমি সাধুবাদ জানাই। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব উন্নয়নে প্রভোস্ট মহোদয় এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশা করি।”

পরে তিনি হলের ডাইনিং রুম পরিদর্শন করেন এবং সেখানে একটি লাইব্রেরি স্থাপনের পরামর্শ দেন।