― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই, এক ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারী আটক

সখীপুরে ফিল্মি স্টাইলে ছিনতাই, এক ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারী আটক

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ফিল্মি স্টাইলে এক তরুণীকে ছুরিকাঘাত করে তার ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার এক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে।

আহত তরুণীর নাম রুমা আক্তার (৩০)। তিনি শহরের মিলপাড়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রুমা তার তিন বছরের সন্তানকে নিয়ে ভ্যানে চড়ে পৌর শহর থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মা ও শিশু কেয়ার ক্লিনিকের কাছে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে সন্তানসহ রুমা রাস্তায় পড়ে যান। তখন দুর্বৃত্তরা তার গালে ছুরিকাঘাত করে ব্যাগটি ছিনিয়ে নেয়। ওই ব্যাগে ২৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল।

আশপাশের লোকজন রুমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ শিক্ষার্থীদের তোপের মুখে রাজশাহী কলেজ অধ্যক্ষের ফি কমানোর আশ্বাস

এ ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অভিযান চালিয়ে পৌর এলাকার বাসিন্দা মামুন (২৪) ও ইমন (২৩) নামের দুই ছিনতাইকারীকে আটক করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘খবর পেয়েই তাৎক্ষণিক অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করেছি। তাদের নিয়ে মালামাল উদ্ধারের অভিযান এখনো চলছে।’