― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদসারা বাংলাসখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, ইলিয়াস কাশেম আহ্বায়ক, আনোয়ার কবির সচিব

সখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, ইলিয়াস কাশেম আহ্বায়ক, আনোয়ার কবির সচিব

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ইলিয়াস কাশেমকে (বিজয় টিভি) আহ্বায়ক, আনোয়ার কবিরকে (দৈনিক আমার দেশ) সদস্য সচিব এবং আঃ লতিফকে (দৈনিক সকালের সময়) যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নবগঠিত আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় সখীপুর প্রেসক্লাবের বর্তমান কমিটির অনিয়ম, দুর্নীতি ও দখলবাজির অভিযোগ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সদস্য সচিব আনোয়ার কবির।

আরও পড়ুনঃ ক্যাম্পাস ছেড়ে ঈদ যাত্রায় আপন নীড়ে: রাজশাহী কলেজের শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সাফলু (এশিয়ান টিভি), মো. শরিফুল ইসলাম (দৈনিক ইনকিলাব), কামাল হোসেন (ভোরের ডাক), আহমেদ সাজু (ভোরের কাগজ)সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।