― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া...
প্রচ্ছদসারা বাংলালক্ষ্মীপুরের আলতাফ মাস্টার ঘাটে ঈদ আনন্দে দর্শনার্থীদের ঢল

লক্ষ্মীপুরের আলতাফ মাস্টার ঘাটে ঈদ আনন্দে দর্শনার্থীদের ঢল

রুবেল গাজী,রায়পুর (প্রতিনিধি) লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নে অবস্থিত আলতাফ মাস্টার ঘাট এবারের ঈদেও পরিণত হয়েছে মানুষের অন্যতম বিনোদন কেন্দ্রে। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করতে হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে ঘাট এলাকা। মেঘনা পাড়ে পরিবার-পরিজন নিয়ে আসা মানুষের ঢল নেমেছে, আর স্পিডবোট ও নৌকায় চড়ার অপেক্ষায় রয়েছেন দর্শনার্থীরা। পুরো এলাকাটি যেন এক টুকরো ‘মিনি কক্সবাজার’-এ রূপ নিয়েছে।

বুধবার (২ এপ্রিল) ঈদের তৃতীয় দিন বিকালে সরেজমিনে দেখা যায়, আলতাফ মাস্টার ঘাটে দূরদূরান্ত থেকে আসা মানুষের উপচে পড়া ভিড়। অনেকেই মোটরসাইকেল, অটোরিকশা ও মাইক্রোবাসে চড়ে এসেছেন মেঘনার পাড়ে ঈদের আনন্দ উপভোগ করতে। দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

মেঘনার বুকে স্পিডবোট ও নৌকায় চড়ে দর্শনার্থীরা উপভোগ করছেন নদীর ঢেউয়ের ছলছল অনুভূতি। মাত্র ৫০ টাকার বিনিময়ে স্পিডবোট কিংবা নৌকায় করে নদীর এপার-ওপার ঘুরে বেড়াচ্ছেন অনেকে। বড় বড় ঢেউ এসে মেঘনার পাড়ে আছড়ে পড়ছে, আর ছিটকে আসা জলের স্পর্শে উচ্ছ্বাসে মেতে উঠছেন দর্শনার্থীরা।

ঘুরতে আসা দর্শনার্থী জান্নাতুল মাওয়া বলেন, “প্রতি বছরই আমরা পরিবার-পরিজন নিয়ে আলতাফ মাস্টার ঘাটে আসি। এবারও ছেলে-মেয়েদের নিয়ে ঘুরতে এসেছি, খুব আনন্দ লাগছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

আরও পড়ুনঃ সিরাজগঞ্জের তিন তরুণের ব্যতিক্রমী অভিযান, পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে পায়ে হেঁটে দেশ ভ্রমণ

আরেক দর্শনার্থী শরিফুল ইসলাম বলেন, “ঢাকা শহরের ব্যস্ত জীবন থেকে বের হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখানে এসেছি। কিন্তু রাস্তা সরু ও খানাখন্দে ভরা থাকায় তীব্র যানজটের মুখে পড়তে হয়েছে। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, যেন দ্রুত রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করা হয়।”

স্থানীয়দের মতে, রায়পুর এলাকায় কোনো বিনোদন কেন্দ্র না থাকায় প্রতি বছর হাজারো মানুষ এই ঘাটে এসে ঈদ আনন্দ উপভোগ করেন। এবারের ঈদেও এর ব্যতিক্রম হয়নি। তবে দর্শনার্থীদের নিরাপত্তা ও রাস্তার উন্নয়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।