spot_img

― Advertisement ―

spot_img

রাজশাহী কলেজ রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী সিটি ইউনিটের সহযোগিতায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনবীনদের বরণ করলো রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাব

নবীনদের বরণ করলো রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাব

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ “Present With Passion, Speak Power”—এই অঙ্গীকারকে ধারণ করে রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাবের আয়োজনে নবীন বরণ ও অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি কক্ষে এই আয়োজন সম্পন্ন হয়।

ক্লাবের সভাপতি মো. সোহরাব সরকারের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মো. নাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দিন, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাসনা আরা বেগম এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, “প্রেজেন্টেশন ক্লাবের প্রতি আমার আলাদা সম্মান ও স্নেহানুভূতি আছে। এই ক্লাবটি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে ক্লাবটির পাশে থাকার নিশ্চয়তা দিচ্ছি। আমি আশা করি, ক্লাবটি নিয়মতান্ত্রিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আরও অনেক মেধাবী ও আত্মবিশ্বাসী শিক্ষার্থী তৈরি করবে।”

আরও পড়ুনঃ বেসিক আইসিটি কোর্স পুনরায় চালুর দাবিতে রাজশাহী কলেজে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

অনুষ্ঠানে নবীন সদস্যদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয় এবং তাদের উদ্দেশ্যে প্রেজেন্টেশনের গুরুত্ব ও প্রাথমিক ধারণা তুলে ধরা হয়। আয়োজকরা জানান, ক্লাবের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, জনসমক্ষে সাবলীলভাবে উপস্থাপনের সক্ষমতা অর্জনে সহায়তা করা এবং তাদের নেতৃত্বদানের গুণাবলি গড়ে তোলা।

নবীনদের প্রাণবন্ত উপস্থিতি এবং উচ্ছ্বাসে মুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এই বরণ অনুষ্ঠান।