― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদসারা বাংলানওগাঁয় ১২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় ১২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে র‌্যাবের অভিযানে ১২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে বরেন্দ্র আলীম মাদ্রাসার পূর্ব পার্শ্বে খেলার মাঠে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৫, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সিপিসি-১ এর একটি দল।

গ্রেফতারকৃতরা হলেন—শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মো. মাসুদ রানা (৪০), পিতা মো. মঞ্জুর রহমান এবং শ্যামপুর গ্রামের মো. তরিকুল ইসলাম (৩২), পিতা মৃত মকবুল হোসেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই স্থানে একটি বড় মাদকের চালান সরবরাহ করা হবে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল সম্ভাব্য রুটগুলোতে নজরদারি বৃদ্ধি করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযানে নামে। অভিযানের সময় দুই আসামিকে ১২০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুনঃ লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, নিয়ে যাওয়া হয়েছে ভারতের হাসপাতালে

ঘটনার বিষয়ে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব।