spot_img

― Advertisement ―

spot_img

শিবিরকে যত কোনঠাসা করার চেষ্টা করেছে, শিবির তত নতুনত্ব নিয়ে এসেছেঃ সিবগাতুল্লাহ সিবগা

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ ছাত্রশিবিরকে ইতিহাসের বিভিন্ন সময়ে রাজনৈতিকভাবে কোনঠাসা করার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, “যুগে...
প্রচ্ছদসারা বাংলাদখলবাজিতে জীবন গেল যুবদল নেতার

দখলবাজিতে জীবন গেল যুবদল নেতার

মহিউছ ছাইয়েদ, নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে সরকারি পুকুর দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন যুবদল নেতা রাহুল সরকার (৩৫)। তিনি বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দীর্ঘদিন ধরে পুকুরটি স্থানীয় আওয়ামী লীগের এক গ্রুপের নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি আরেকটি গ্রুপ পুনরায় দখলের চেষ্টা করে। বিষয়টি নিয়ে বিরোধ চলছিল।

এর জেরে মঙ্গলবার দুপুরে রাহুল সরকার তার এক সহযোগীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষের ১০–১২ জন লোক তাদের ঘেরাও করে। এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষের এক পর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রাহুল সরকার।

আরও পড়ুনঃ সৌদি আরবে ছাদ থেকে পড়ে রামগঞ্জের রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কাহালু থানার একজন কর্মকর্তা বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।”

স্থানীয়রা জানান, সরকারি সম্পদ দখলকে কেন্দ্র করে বারবার সংঘর্ষের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।