spot_img

― Advertisement ―

spot_img

ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

সাভার প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মুমিনুল ইসলাম নাঈম।বৃহস্পতিবার (১৯...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনতুন আরও দুটি বাস ও একটি গাড়ি ক্রয়ের অনুমোদন পেল বেরোবি

নতুন আরও দুটি বাস ও একটি গাড়ি ক্রয়ের অনুমোদন পেল বেরোবি

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে নতুন করে আরও দুটি বড় বাস এবং উপ-উপাচার্যের জন্য একটি গাড়ি ক্রয়ের অনুমোদন পেয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জাকিরুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের ব্যবহারের জন্য একটি নতুন গাড়ি এবং শিক্ষার্থীদের যাতায়াত নিশ্চিত করতে দুটি বড় বাস নির্ধারিত শর্ত সাপেক্ষে ক্রয়ের অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে এসব গাড়ি ও বাস ক্রয় করতে হবে। একই সঙ্গে প্রো-ভাইস চ্যান্সেলর যোগদানের আগে তার ব্যবহারের জন্য নির্ধারিত গাড়িটি ক্রয় করা যাবে না বলেও শর্ত আরোপ করা হয়েছে।

আরও পড়ুনঃ রাজশাহী কলেজ রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকট নিরসনে এই অনুমোদন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাস না থাকায় এতদিন ভাড়া করা বাসের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবহন সেবা চালু রাখতে হয়েছে। পরিবহন সংকট বেরোবির দীর্ঘদিনের একটি সমস্যা ছিল এবং এ জন্য অনেক আগেই বাসের আবেদন করা হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমানে সাধারণভাবে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বাস বা গাড়ি ক্রয়ের অনুমোদন দেওয়া হচ্ছে না। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে অর্থ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ব্যক্তিগতভাবে এই অনুমোদন দিয়েছেন। খুব শিগগিরই একটি কমিটি গঠন করে বাস ক্রয়ের প্রক্রিয়া শুরু করা হবে বলে জানান তিনি।