― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাবানিয়াচংয়ে মই মার্কার পক্ষে গণসংযোগ, সভা ও মিছিল

বানিয়াচংয়ে মই মার্কার পক্ষে গণসংযোগ, সভা ও মিছিল

শাহরিয়ার খান নাফিজ, বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী কৃষক নেতা লুকমান আহমেদের মই মার্কার পক্ষে গণসংযোগ, মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে বানিয়াচং বড়বাজার এলাকায় প্রার্থী লুকমান আহমেদ তাঁর নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন।

এ সময় হবিগঞ্জ জেলা ও বানিয়াচং উপজেলা বাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি সিপিবি বানিয়াচং শাখার সেক্রেটারি আতাউর রহমান এবং বাসদ আজমিরীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শফিকুল ইসলামও গণসংযোগে অংশ নেন।

বিকেলে গুনই বাজার সংলগ্ন মাদ্রাসা মার্কেট প্রাঙ্গণে গুনই গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গুনই গ্রামের বিশিষ্ট মুরুব্বি বাঙালি বাড়ির আঃ শহীদের সভাপতিত্বে এবং বাসদ বানিয়াচং উপজেলা শাখার আহ্বায়ক এ আর সি কাওছারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী লুকমান আহমেদ তালুকদার।

এছাড়া বক্তব্য দেন জেলা বাসদের প্রবীণ নেতা নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফয়সল আহমেদ, জেলা বাসদের সাবেক সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা বাসদের সদস্য সচিব শফিকুল ইসলাম, জেলা বাসদ নেতা মোশাররফ হোসেন খান শান্ত, ডা. সুনীল রায় এবং বাসদ নেতা ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান।

আরও পড়ুনঃ নতুন বিশ্বকাপ সূচিতে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

এছাড়া গুনই গ্রামের মুরুব্বিয়ানদের পক্ষ থেকে দবির মিয়া চৌধুরী, মো. আফতাব উল্লাহ ও শেখ জালালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মতামত তুলে ধরেন। বক্তারা মই মার্কায় ভোট দিয়ে কৃষক-শ্রমিকবান্ধব রাজনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান।

সভা শেষে সন্ধ্যার পর গুনই বাজার এলাকায় মই মার্কার সমর্থনে একটি মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা নির্বাচনে লুকমান আহমেদের পক্ষে জনসমর্থন জোরদারের আহ্বান জানান এবং গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে স্লোগান দেন।