― Advertisement ―

spot_img

বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘ছাত্র-শিক্ষক সংহতি’ কর্মসূচি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ‘সন্ত্রাস রুখতে ছাত্র-শিক্ষক সংহতি’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক...
প্রচ্ছদরাজনীতিজামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হবে: মির্জা ফখরুল

জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হবে: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামীকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। তিনি জামায়াতকে ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, একটা দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে, ধানের শীষে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে না। অথচ আমাদের হেফাজতে ইসলামের আমীর সাহেব বলেছেন, জামায়াতে ইসলামকে ভোট দেওয়া হচ্ছে নাজায়েজ।

আরও পড়ুনঃ যাত্রাবাড়ী ফ্লাইওভার: ৯ মাস ধরে টোলের ভাগ দিচ্ছে না ওরিয়ন

তিনি আরও বলেন, তাদের সঙ্গে ছিল চরমোনাই পীর সাহেব। তিনি বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। সুতরাং এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ঈমান নষ্ট করে ফেলবো।

ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, কোনো বিভ্রান্ত না হয়ে, দেশের উন্নয়নের জন্য, ১৯৭১ সালের স্বাধীনতাকে ধারণ করার জন্য, ২০২৪-এর জুলাইয়ের যুদ্ধকে ধারণ করার জন্য—আসুন আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি এবং দেশে উন্নয়ন করি।