― Advertisement ―

spot_img

ঢাকাসহ ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্ক সংকেত জারি

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা...
প্রচ্ছদসারা বাংলারায়পুরে এক যুবতীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

রায়পুরে এক যুবতীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক যুবতীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার লেংড়া বাজার এলাকায় গোলাম হায়দার বাড়ির সামনে একটি ভাড়া বাসা থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবতীকে ঝুলতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।

আরও পড়ুনঃ রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবে সশস্ত্র হামলা, সভাপতি আহত

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।