spot_img

― Advertisement ―

spot_img

শাহ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষে ইফতার

 মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ শাহ নেয়ামতুল্লাহ কলেজ এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫টায় কলেজের সুলতানুল ইসলাম...
প্রচ্ছদসারা বাংলাশাহ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষে ইফতার

শাহ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষে ইফতার

 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ শাহ নেয়ামতুল্লাহ কলেজ এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫টায় কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক ও কলেজের ভাইস প্রিন্সিপাল শরিফুল ইসলাম, সদস্য সচিব ও সাবেক শিক্ষার্থী মো. হাদিদুল মোবিন হাদি, টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক ও সাবেক শিক্ষার্থী মো. হাসিনুর রহমান, সহকারী অধ্যাপক শাহিন কাওসার, সহকারী অধ্যাপক শাহাজামাল, প্রভাষক নওসাবাহ নওরীনসহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ জয়নগরে প্রচেষ্টা সংগঠনের ঈদ উপহার ও ইফতার বিতরণ

এছাড়াও সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন জনি, এনামুল হক নাসিম, আব্দুল মজিদ, আতিকুজ্জামান রনি, হেলাল উদ্দিন শেখ নাসিম, ড. তসিকুল ইসলাম তসি, মোক্তার হোসেন, দেলওয়ার হোসেন, হেলাল উদ্দিন ছবি, আব্দুল গনি, আমির হামজা, ড. মো. শামীম হোসেন, ফারুক ও মামুন প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সাবেক এমপি মো. লতিফুর রহমান। ইফতার মাহফিলে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে একত্রিত হয়ে সবাই আনন্দঘন পরিবেশে ইফতার করেন এবং এলামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগকে স্বাগত জানান।