spot_img

― Advertisement ―

spot_img

দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে—মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে প্রায় এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে...
প্রচ্ছদজাতীয়"দেশে জ্বালানি সংকট নেই, মূল্য বৃদ্ধিরও পরিকল্পনা নেই"

“দেশে জ্বালানি সংকট নেই, মূল্য বৃদ্ধিরও পরিকল্পনা নেই”

দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই এবং জ্বালানির মূল্য বৃদ্ধিরও কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও চ্যালেঞ্জের মুখে রয়েছে।

তবে বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং মূল্য বৃদ্ধির প্রয়োজনীয়তা নেই বলে জানান তিনি।

আরও পড়ুনঃ ঈদের শুভেচ্ছায় ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান — ছাত্রদল নেতা নাঈম

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দামে এখনও উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এ পরিস্থিতিতে জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি ক্রয় না করার আহ্বান জানান তিনি।