― Advertisement ―

spot_img

বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘ছাত্র-শিক্ষক সংহতি’ কর্মসূচি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ‘সন্ত্রাস রুখতে ছাত্র-শিক্ষক সংহতি’ শীর্ষক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক...
প্রচ্ছদসারা বাংলাদৌলতদিয়ায় বাস নদীতে তলিয়ে নিহত ৪, নিখোঁজ অন্তত ৪৫

দৌলতদিয়ায় বাস নদীতে তলিয়ে নিহত ৪, নিখোঁজ অন্তত ৪৫

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং দ্রুত তলিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটিতে মোট ৫৬ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় চারজনের মরদেহ উদ্ধার করা হয় এবং সাতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের অধিকাংশই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ দেশে জ্বালানি সংকট নেই, মূল্য বৃদ্ধিরও পরিকল্পনা নেই

এ ঘটনায় রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সোহেল রানা বলেন, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটছে এবং এখন পর্যন্ত পানির নিচে বাসটির অবস্থান শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।