― Advertisement ―

spot_img

সরকারি ব্রজলাল কলেজে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ সরকারি ব্রজলাল (বি.এল) কলেজ, খুলনায় অনার্স প্রথম বর্ষের (শিক্ষাবর্ষ ২০২৫–২০২৬) বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার নবীনবরণ ও সাংস্কৃতিক...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসব্রজলাল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাছাই শুরু

ব্রজলাল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাছাই শুরু

আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ দক্ষিণবঙ্গের অক্সফোর্ড খ্যাত খুলনা সরকারি ব্রজলাল কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্ব উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আব্দুর রাজজাক এবং শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ রেজাউল করিম খান। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজ রিপোর্টার্স ইউনিটি, বিএনসিসি, রেঞ্জার ইউনিট, রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, কলেজ থিয়েটার, আবৃত্তি সংগঠন ‘৫২’ এবং কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ সড়ক উন্মুক্তে ঠিকাদারকে ৭ দিনের আল্টিমেটাম রাসিকের

বাছাই পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। খেলাধুলায় অংশ নিতে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়, যা ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ তৈরি করেছে।

আয়োজকরা জানান, এ আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়া দক্ষতা বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী খেলোয়াড়দের চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে।