― Advertisement ―

spot_img

সরকারি ব্রজলাল কলেজে অনার্স প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ সরকারি ব্রজলাল (বি.এল) কলেজ, খুলনায় অনার্স প্রথম বর্ষের (শিক্ষাবর্ষ ২০২৫–২০২৬) বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার নবীনবরণ ও সাংস্কৃতিক...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবৃক্ষরোপণ রচনা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম ব্রজলাল কলেজের শিক্ষার্থী

বৃক্ষরোপণ রচনা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম ব্রজলাল কলেজের শিক্ষার্থী

আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন সরকারি ব্রজলাল কলেজের ইংরেজি বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারহানা আক্তার এ্যানি।

জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ রচনা প্রতিযোগিতার বিষয় ছিল— “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”। প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে প্রথম স্থান অর্জন করেন ফারহানা আক্তার এ্যানি।

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তাঁর এ অর্জনের স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।

আরও পড়ুনঃ এনটিআরসিএ নিয়োগ পদ্ধতি বহালের দাবিতে জবিতে সংবাদ সম্মেলন, তিন দফা দাবি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, খুলনার পুলিশ সুপার মো. তাজুল ইসলাম এবং প্রেস ক্লাব খুলনার সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত।

বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় সরকারি ব্রজলাল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা ফারহানা আক্তার এ্যানিকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর এ অর্জন কলেজের জন্যও গৌরব ও সম্মানের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।