― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদজাতীয়ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, যারা বেআইনিভাবে মুক্তিযোদ্ধার পরিচয়ে সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নেওয়া সুবিধার জন্যও জবাবদিহির মুখোমুখি হতে হবে।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের গৌরব ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সরকার বদ্ধপরিকর। অতীতে বিভিন্নভাবে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অনৈতিক ও বেআইনি।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, এসব অমুক্তিযোদ্ধাকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং তারা যেসব সরকারি সুযোগ-সুবিধা নিয়েছেন, সেগুলোর জন্যও আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় তালিকা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আহমেদ আযম খান বলেন, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন, তারা যেন স্বেচ্ছায় তালিকা থেকে পদত্যাগ করেন। এতে শাস্তির মাত্রা কমতে পারে। তবে সরকারিভাবে চিহ্নিত হওয়ার পর আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুনঃ ফুটপাতে সফল সালাউদ্দিন বাবু, মাদক নিয়ন্ত্রণে সমন্বিত প্রচেষ্টার আহ্বান

মন্ত্রী আরও বলেন, প্রকৃত ও দরিদ্র বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হবে না। তাদের সম্মান ও অধিকার রক্ষায় সরকার সবসময় সচেষ্ট থাকবে।

মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র পর্যালোচনার কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, নতুন গঠনতন্ত্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে এবং তা পর্যালোচনা করতে কিছুটা সময় প্রয়োজন। তিনি জানান, আগামী জুন মাসের মধ্যেই কাউন্সিল আয়োজন করতে হবে এবং এর জন্য মে মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে।

সভায় মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়করা উপস্থিত ছিলেন।