― Advertisement ―

spot_img

গণভোটের প্রশ্ন নিয়ে ভিন্নমত, সচেতনতায় ইবি ছাত্রদলের লিফলেট বিতরণ

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি এবং গণভোটের ‘খ’ নং প্রশ্নের বিষয়ে ভিন্নমত পোষণ করে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আবরার-শাওন

ইবিস্থ রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আবরার-শাওন

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী আজিম মো. আবরার এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান শাওন মনোনীত হয়েছেন।

রোববার (১৭ মে) সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ওয়াশিম শাহেদ শোভন, নফিউ-উল হক ও মশিউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈদুল ইসলাম, কানিজ ফাতেমা, সোহানুর রহমান শিহাব, আবু রায়হান ও মাহাফুজুর রহমান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মিজানুর রহমান, সিজার প্রামাণিক, মিম আক্তার ও সালেহীন শাদাত। অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন আফসানা খাতুন ও মাহাজীবীন রহমান।

এছাড়া দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম, প্রচার সম্পাদক পলক মৃধা, উপ-প্রচার সম্পাদক রাইসুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক সায়েম হোসেন এবং সহ-ধর্মবিষয়ক সম্পাদক রায়হান দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে আরও রয়েছেন ক্রীড়া সম্পাদক আবদুন নুর, উপ-ক্রীড়া সম্পাদক হাসান আল মাহমুদ, ছাত্রীবিষয়ক সম্পাদক আফিয়া মাহমুদা, সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক সুমাইয়া জেসমিন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক শ্রাবনী, সহ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিজয় কর্মকার ও ইসমাত সাহা। কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাব্বির, সাজেদুল, আব্দুল মালেক, মাহমুদুল হাসান, তাফসির রহমান, নাজমুন নাহার নিহা, হাসান মাহমুদ ও আলী হাসান রিমন।

আরও পড়ুনঃ বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৯৮ বোতল ভারতীয় মাদক আটক

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাওন বলেন, “‘ঐক্যের মাধ্যমে সাফল্য অর্জন’ এই স্লোগানকে ধারণ করে এগিয়ে চলা রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সকলের ভালোবাসা ও আস্থার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই পদ শুধু দায়িত্ব নয়, বরং একটি বড় দায়বদ্ধতার জায়গা। সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর সংগঠন গড়ে তুলতে কাজ করতে চাই।”

নবনির্বাচিত সভাপতি আলী আজিম মো. আবরার বলেন, “রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রতি আস্থা রাখায় সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি সংগঠনের সার্বিক উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”