― Advertisement ―

spot_img

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ নয়, হাইকোর্টের স্পষ্ট অবস্থান

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছেন,...
প্রচ্ছদসারা বাংলাবিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৯৮ বোতল ভারতীয় মাদক আটক

বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১৯৮ বোতল ভারতীয় মাদক আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ মে) ভোর রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ বিলভাতিয়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটে বিলভাতিয়া বিওপিতে কর্মরত হাবিলদার মো. নওশাদ আলীর নেতৃত্বে একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে সীমান্ত পিলার ১৯০/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার দাইপুকুরিয়া ইউনিয়নের দৌলতবাড়ী গ্রামের ভাতিয়া বিলে তল্লাশি অভিযান চালানো হয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ‘Eskuf’ সিরাপ উদ্ধার করে টহল দল।

আরও পড়ুনঃ সহিহ হাদিসের আলোকে কুরবানি—গুরুত্ব, তাৎপর্য ও মাসআলা

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) জানান, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অনুযায়ী কঠোর অভিযান অব্যাহত থাকবে।