― Advertisement ―

spot_img

বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে আইটিইটির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বুটেক্স প্রতিনিধিঃ দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেনের নেতৃত্বে সংগঠনটির ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যরা বস্ত্র...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে আইটিইটির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে আইটিইটির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বুটেক্স প্রতিনিধিঃ দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেনের নেতৃত্বে সংগঠনটির ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যরা বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার মন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে আইটিইটির নবনির্বাচিত নেতৃবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম, বাংলাদেশের সভাপতি প্রকৌশলী এ. টি. এম. শামসুদ্দিন খানসহ টেক্সটাইল খাতের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বস্ত্র ও পাটমন্ত্রী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দেশের টেক্সটাইল ও পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, সংকট উত্তরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে শিল্পখাতের টেকসই প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আইটিইটির পক্ষ থেকে লিখিত সুপারিশ দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ সাজিদের একটি গেঞ্জি বুকে নিয়েই এখনো ঘুমাই: শহীদ সাজিদের মা

এ সময় আইটিইটির নেতারা দেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে মানসম্মত ও বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

জবাবে মন্ত্রী বলেন, টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক সংকট নিরসনে চীনসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্টুডেন্ট ও টিচার এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে।

সাক্ষাৎ শেষে দেশের টেক্সটাইল খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রকৌশলীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরকারের সঙ্গে আইটিইটির গঠনমূলক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।