― Advertisement ―

spot_img

জবিতে ক্লাসরুমে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের একটি শ্রেণিকক্ষে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মত সিদ্ধান্তে আবু বকর সম্পদকে আহ্বায়ক এবং মাহফুজুর রহমানকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর যৌথ অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন আহ্বায়ক কমিটির সদস্য-১ হিসেবে সৃজন সাহা এবং সদস্য-২ হিসেবে পলি আক্তার দায়িত্ব পালন করবেন।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক শৃঙ্খলা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মতিক্রমে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, নবনির্বাচিত আহ্বায়ক আবু বকর সম্পদ ও সদস্যসচিব মাহফুজুর রহমান সংগঠনের সদস্যদের সঙ্গে সমন্বয় করে আগামী ২০ কর্মদিবসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন।

আরও পড়ুনঃ সাজিদের একটি গেঞ্জি বুকে নিয়েই এখনো ঘুমাই: শহীদ সাজিদের মা

এ সময় গঠনতন্ত্র, নীতিমালা এবং সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণ করে স্বচ্ছ, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দায়িত্ব তাঁদের ওপর অর্পণ করা হয়।

সভায় আশা প্রকাশ করা হয়, নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের সদস্যদের ঐক্য, পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জবিরিইউর কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।