― Advertisement ―

spot_img

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে শাজাহানপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া): জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই...
প্রচ্ছদসারা বাংলাজুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে শাজাহানপুরে বিক্ষোভ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে শাজাহানপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া): জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার মাঝিড়া এলাকায় উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বন্দরে গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব সমাবেশে উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার।

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়। এই বিজয়কে অর্থবহ করতে হলে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন, গুম-খুন ও দুর্নীতির বিচার এই বাংলার মাটিতেই হতে হবে। আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন এবং রাষ্ট্র সংস্কারের যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা রক্ত দিয়েছে, বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে।”

আরও পড়ুনঃ ছাত্রদলের হামলার প্রতিবাদে জবি ছাত্রশক্তির বিক্ষোভ, জানালো পাঁচ দফা দাবি

সমাবেশে ঢাকা আলিয়া মাদ্রাসাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, হল দখল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জামায়াতের শহীদ নেতাদের ছবি ব্যঙ্গ করার ঘটনার নিন্দা জানানো হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মেহেরুল আলম মিশু, শাজাহানপুর উপজেলা এনসিপির আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশন শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা কাওছার আলী, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সেক্রেটারি তৌফিকুল ইসলাম এবং শাজাহানপুর উপজেলা এনসিপির সদস্যসচিব নাহিদ হাসান।

সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।