― Advertisement ―

spot_img

জবির ৪ আগস্টের সংঘর্ষের ঘটনায় আলোচনা, সার্বজনীন কোড অব কন্ডাক্ট প্রণয়নের সিদ্ধান্ত

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গত ৪ আগস্ট সংঘটিত সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি,...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসখালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের মাঝে জবি ছাত্রদল নেতার খাবার বিতরণ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের মাঝে জবি ছাত্রদল নেতার খাবার বিতরণ

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচির আয়োজক জবি ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপকার, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর রূহের মাগফিরাত কামনায় আমরা এ আয়োজন করেছি।”

তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের আপামর জনসাধারণের কাছে তিনি ছিলেন আশ্রয়স্থল। তাই তাঁর জন্মবার্ষিকীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এ উদ্যোগ। সবার কাছে দেশনেত্রীর জন্য দোয়া প্রার্থী। আশা করি, মহান রব্বুল আলামীন তাঁকে জান্নাতের সর্বোচ্চ সম্মানিত স্থানে রেখেছেন।”

আরও পড়ুনঃ কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি: আলোচনায় জবি ছাত্রদলের তিন নেতা

আয়োজকরা জানান, খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, রাকিব তালুকদার, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, মাহমুদুল হাসান প্রধান, রবিন মিয়া শাওন, নাইমুর রহমান দূর্জয়, রাহাত হাসান, লিমন ইসলাম, মিঠু আলী, মনিরুজ্জামান, মাসফিকুল ইসলাম রাইন, জয়, মুমিনুল, প্রিয়ন্ত, ইভান, নাইম, মুসফিক, সৌরভ, মিথিল, আকরামসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।