― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলাযানজট নিরসনে রাস্তায় থাকবে  ড্রোন: হাইওয়ে পুলিশ প্রধান

যানজট নিরসনে রাস্তায় থাকবে  ড্রোন: হাইওয়ে পুলিশ প্রধান

মোঃ আসিফুজ্জামান আসিফ, সিনিয়র ষ্টাফ রিপোর্টার: সড়কে অতিরিক্ত পুলিশের পাশাপাশি যানজট নিরসনে স্পিকার ড্রোন ক্যামেরায় উড়বে আকাশে। দুর্ঘটনা এড়াতে খোলা ট্রাকে বা বাসের ছাদে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খবাহিনা জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সাভারের বাইপাইল মোড় এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা কাজ করে যাচ্ছে। যানজট নিরসনে গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের পাশের গরুর হাট ও সড়কের চলমান উন্নয়ন কাজের কারনে যেন যানজটের সৃষ্টি না হয় সে বিষয়ে বিশেষ নজরদারী রয়েছে। এছাড়া ঈদযাত্রায় সড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

আরও পড়ুনঃ বেনজিরের অবৈধ সম্পত্তি জব্দ, হয়নি কোনো মামলা

এসময় হাইওয়ে ও ঢাকা জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।