― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাবান্দরবানে জমে উঠেছে গবাদি পশুর হাট

বান্দরবানে জমে উঠেছে গবাদি পশুর হাট

রিটন কুমার নাথ, বান্দরবান  প্রতিনিধিঃ ঈদের বাকি আর দুইদিন, গবাদি পশুতে ভরে উঠেছে বান্দরবান বালাঘাটায় কুরবানির পশুর হাট।ক্রেতার উপস্থিতি কম থাকলেও গবাদি পশুতে ভরে গেছে বাজার গুলি।

শনিবার( ১৫ জুন) সকাল থেকেই বান্দরবান বালাঘাটা কুরবানির হাটে ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করে। 

ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি গতবার একই সাইজের গরু প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা কম ছিলো। 

বিক্রেতারা বলছেন, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় পশু পালনে খরচ বেড়েছে যার জন্য গরুর দাম একটু বেশি। তা ছাড়া হাটের খরচও আগের তুলায় অনেক বেশি। 

অনেকে বাজার যাচাই করে দেখছেন। অনেকে আবার বাজেট অনুযায়ী কিনছেন কুরবানির পশু। বাজারে বড় ছোট বিভিন্ন সাইজের গরু থাকলেও এবারের ঈদে ছোট সাইজের গরুর দিকে বেশি আগ্রহ ক্রেতাদের। কারণ হিসেবে অনেক ক্রেতারা  বলছেন, আয়-রোজগারের তুলনায় গরুর দাম অনেক বেশি। 

আরও পড়ুনঃ ক্বীন ব্রীজের নিচে জুয়ার আসর থেকে আটক ৭

গরু কিনতে আসা বালাঘাটার বিশিষ্ট ব্যবসায়িক ক্রেতা মোঃ কামাল উদ্দিন  জানান, এ বছর গরুর দাম একটু বেশি। 

 এদিকে কোরবানির পশুর হাটকে ঘিরে বিশেষ নিরাপত্তা জোরদার করেছেন বান্দরবান প্রশাসন।