― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদতথ্য ও প্রযুক্তিসাময়িক ভাবে গ্রামীণফোনের ইন্টারনেট ফ্রি ঘোষণা

সাময়িক ভাবে গ্রামীণফোনের ইন্টারনেট ফ্রি ঘোষণা

নিউজ ডেস্কঃ গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর। কোনো ধরনের রিচার্জ কিংবা প্যাক কেনা ছাড়াই কোম্পানিটি গ্রাহকদের ইন্টারনেট ফ্রি চালানোর সুযোগ দিয়েছে।

আজ শুক্রবার (৯ আগস্ট) কোম্পানির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে।

এই সুযোগের আওতায় আজ (শুক্রবার) এবং আগামীকাল (শনিবার) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুরোপুরি বিনামূল্যে ইন্টারনেট চালাতে পারবেন গ্রাহকরা।

এতে বলা হয়েছে, এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আরও পড়ুনঃ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে শপথ নিলেন চন্দনাইশের কন্যা ফরিদা আখতার

আরও বলা হয়েছে, এই সুবিধা ভোগ করতে কোনো রিচার্জ লাগবে না। তবে এটি শুধুমাত্র ৯ ও ১০ আগস্টের জন্য প্রযোজ্য হবে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে যাত্রা শুরু করে গ্রামীণফোন। এ ছাড়া এখন বাণিজ্যিকভাবে টেলিযোগাযোগ (ভয়েস, এসএমএস, ইন্টারনেট ডাটা) সেবা দিয়ে যাচ্ছে চারটি প্রতিষ্ঠান। সেগুলো হচ্ছে- গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক এবং টেলিটক।