― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলামির্জাপুরে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সন্ত্রাসীদের হামলায় আহত

মির্জাপুরে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সন্ত্রাসীদের হামলায় আহত

মোঃ রুবেল মিয়া, জেলা প্রতিনিধি টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মির্জাপুরে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম হিসাব রক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ (৩১) এর উপর গত ১৫ আগস্ট (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয় প্রাঙ্গনে একদল সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। সে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে।

গত ১৪ আগস্ট (বুধবার) রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবিতে বিক্ষোভ আন্দোলন করে। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের প্রেক্ষিতে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নিকট পদত্যাগ পত্র জমা দেন। আহত আবুল কালাম আজাদের ভাষ্য, ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনের জন্য প্রধান শিক্ষক তাকে দায়ী করেন।

প্রধান শিক্ষকের ধারণা, তার অনিয়ম দুর্নীতির খবর সে ছাত্র-ছাত্রীদের কাছে প্রকাশ করেছে। যেহেতু সে বিদ্যালয়ের অফিস সহকারি এবং হিসাব রক্ষক, কাজেই প্রধান শিক্ষকের কিছু কিছু অনিয়ম ও দুর্নীতির খবর তার জানা ছিল। এই কারণে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে ভাড়া করা বহিরাগত সন্ত্রাসী দিয়ে তার উপর হামলা চালিয়েছে। আবুল কালাম আজাদ আরো বলেন, আমাকে আক্রমণ করার পূর্বে সন্ত্রাসীরা স্কুলের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেয়, যেন ছাত্রছাত্রীরা আমাকে বাঁচাতে না পারে।

আরও পড়ুনঃ অন্তর্বর্তী সরকারে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী 

ঘটনার পর আহত আবুল কালাম আজাদকে প্রথমে নিকটস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাকে হামলার ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়েছেন।