― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলাফুলপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের "শহীদি মার্চ"  কর্মসূচী পালিত

ফুলপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “শহীদি মার্চ”  কর্মসূচী পালিত

কায়সার ফেরদৌস, ফুলপুর  (ময়মনসিংহ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলপুরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের “শহীদি মার্চ”  কর্মসূচী পালিত.

বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় ফুলপুর থানা রোড ডাকবাংলোর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।

এসময় ছাত্ররা বিভিন্ন রকম প্রতিবাদী স্লোগান দিতে থাকেন, একশান একশন ডাইরেক একশান, ছাত্রদের অ্যাকশান ডাইরেক একশান, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, শহীদের স্বপ্ন বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের খুনি ধর ধরে ধরে বিচার কর,জাস্টিজ জাস্টিস উই ওয়ান জাস্টিস, ফ্যাসিবাদের ঠিকানা বাংলাদেশে হবেনা,এই যুদ্ধে জিতবে কারা আমাদের শহীদ যারা, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই, বিভিন্ন  প্রতিবাদী স্লোগানে রাজপথ কম্পিত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

মিছিলটি ফুলপুরের বিভিন্ন সরক প্রদক্ষিণ কর ডাকবাংলোর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের ফুলপুর উপজেলার সকল শিক্ষার্থী গন অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ ‘দেশের সকল কলস শূন্য করে লুটপাট করে নিয়ে গেছে হাসিনা’

এ সময় শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা সকল আহতদের সুচিকিৎসার দাবি জানান এবং সকল খুনিদের দ্রুত আইনের আওতায় এনে  বিচারের দাবি জানান।