― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামে পশুর হাট পরিদর্শনে সিএমপি কমিশনার 

চট্টগ্রামে পশুর হাট পরিদর্শনে সিএমপি কমিশনার 

মোঃ আবদুর রহিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা পশুরহাট ও হালিশহর থানাধীন বড়পোলসংলগ্ন মহেশখালের দুই পাড়স্থ পশুর হাট সরেজমিনে পরিদর্শন করেছেন মান্যবর সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

শুক্রবার(১৮ জুন) ঈদুল আজহা কেন্দ্রিক সার্বিক নিরাপত্তাব্যবস্থা অবলোকনের অংশ হিসেবে তিনি সেখানে যান।

পরিদর্শনকালে তিনি উপস্থিত সাংবাদিকদের পশুর হাটকেন্দ্রিক সিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও ঈদুলআজহা উপলক্ষ্যে সামগ্রিক নিরাপত্তাব্যবস্থার বিষয়টিও তিনি তার বক্তব্যে তুলে ধরেন। 

আরও পড়ুনঃ হরিপুরে ১২৫বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

এই সময় সেখানে  সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) জনাব মোঃ তারেক আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব নিহাদ আদনান তাইয়ান মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।