― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ

রামগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ভারতের সৃষ্ট বন্যায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতারা ত্রাণ বিতরণ করেন।

সোমবার সারাদিন ব্যাপী ত্রাণ বিতরণ কাজে অংশ গ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি জননেতা ইয়াছিন আলী, সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহসভাপতি এস এম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ মমিনুল ইসলাম সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দি, অবস্থার অবনতি

এ সময় নেতারা বানবাসী মানুষদের প্রত্যেকের ঘরে ঘরে নিজ হাতে ও মাথায় করে নিয়ে ত্রান পৌঁছে দেন।নেতাদের কে দেখে আনন্দে মানুষ অভিভূত হয়ে পড়ে।অনেককেই বলতে শোনা গেছে এমন করে কেউ আর কখনো ঘরে ঘরে ত্রাণ পৌঁছায়নি।