― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলা'বানভাসী মানুষদের দেখতে আসছি , রাজনীতি করতে আসিনি'

‘বানভাসী মানুষদের দেখতে আসছি , রাজনীতি করতে আসিনি’

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত জিয়উল হক জিয়ার সহধর্মিণী নাসিমা হক বলেন, ‘বানভাসী মানুষদের দেখতে আসছি , রাজনীতি করতে আসিনি’।

মঙ্গলবার রামগঞ্জের বন্যা কবলিত মানুষ জনকে দেখতে আসেন এবং বন্যা কবলিত জনগনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় অনেক নেতা কর্মী নাসিমা হকের সাথে দেখা করার জন্য হুমরী খেয়ে পড়েন।

এ সময় তিনি নেতা কর্মী ও স্থানীয় লোকজনদের উদ্দেশ্য বলেন,
আমি এখানে রাজনীতি করতে আসিনি, সব বানবাসী মানুষদের দেখতে এসেছি। কোন মিটিং মিছিল করতেও আসি নাই। আমার গ্রামের মানুষ এতটা কষ্টে আছি, না আসলে দেখতে পেতাম না। আমার স্বামী জিয়া সাহেব বেঁচে থাকলে আপনাদের অনেক বেশি সহযোগিতা করতে পারতো। উনার জন্য দোয়া করবেন, আল্লাহপাক উনাকে যেন বেহেশত নসীব করেন।

আবেগ নিয়ে কথাগুলো বলেছেন, রামগঞ্জ উপজেলার উন্নয়নের রূপকার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সাবেক তিনবারের সাংসদ জিয়াউল হক জিয়ার সহধর্মিনী নাসিমা হক।

আরও পড়ুনঃ পুরোনো বই বিক্রি করে বন্যার্তদের সহায়তায় শিক্ষার্থীরা

আজ বিকাল ৫টায় রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের জিয়াউল হক জিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণের পর তিনি এসব কথা বলেন।

এসময় এলাকাবাসী ও বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।