― Advertisement ―

spot_img

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত...
প্রচ্ছদসারা বাংলানড়িয়ায় প্রবাসী স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

নড়িয়ায় প্রবাসী স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

মোঃ আব্দুল্লাহ, শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইতালি প্রবাসী স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী ঝুনু বেগম (৫০) নামে তিন সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নড়িয়া উপজেলার সুজাসার গ্রামে এ ঘটনা ঘটে। ঝুনু বেগম সুজাসার গ্রামের ইতালি প্রবাসী সিরাজ খান এর স্ত্রী।

স্থানীয়রা জানায়, ঝুনু বেগম এর স্বামী সিরাজ খান অনলাইন ডেটিং এপসে আসক্ত ছিলেন। সেখান থেকে একাধিক নারীদের সঙ্গে পরিচয় হওয়ার পর পরকীয়া সম্পর্কে জড়ান তিনি। এঘটনা নিয়ে স্ত্রী ঝুনু বেগম এর সাথে প্রায়ই মনমালিন্য হতো। সম্প্রতি এ মনোমালিন্য চরম মাত্রায় পৌছালে ঝুনু বেগম মানষিকভাবে ভেঙে পরেন। এরই মধ্যে আজ বুধবার দুপুর ২টার দিকে ঝুনু বেগম তার বেডরুমের দরজা লাগিয়ে সিলিং ফ্যান এর সঙ্গে রশি পেচিয়ে গলায় ফাঁস দেন।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারা আরও জানান, ঘটনা আচ করতে পেরে পরিবারের লোকজন জানালার গ্রিল কেটে রুমে প্রবেশ করে ঝুনু বেগমকে গলায় ফাঁস দেয়া অবস্থায় পায়। পরে পুলিশকে খবর দিলে নড়িয়া থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ প্রসঙ্গে নড়িয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।