― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদসারা বাংলারায়পুরে ডাল কাটার অনুমতি নিয়ে গাছ কেটে সাবাড়

রায়পুরে ডাল কাটার অনুমতি নিয়ে গাছ কেটে সাবাড়

রুবেল গাজী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে অনুমতি ছাড়া জেলা পরিষদের একটি শতবর্ষীয় গাছের ৯৫ ভাগ কেটে ফেললো উপজেলা নতুন বাজারের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম।

উপজেলার নতুন বাজার এলাকার শহিদ মিনারের পাশে সামছুল আলমের বাসভবনের সামনের এ গাছটি ত্রিশ হাজার টাকায় কেটে দেওয়ার চুক্তি নেন গাছিরা। ২৮ সেপ্টেম্বর গাছটির ৯৫ ভাগ কাটে ফেলা হয়। এঘটনায় এলাকা জুড়ে ব্যাপকভাবে আলোচন সমালোচনা সৃষ্টি হয়েছে।

গাছ কাটার বিষয়ে জানতে চাইলে সামছুল আলম বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে গাছটি কাটা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে উনার সাথে যোগাযোগ করুন।

আরও পড়ুনঃ নরসিংদী শিবপুরের মাফিয়া ডন সাবেক এমপি ডলার সিরাজ এন্ড ব্রাদার্স এখনো রয়েছে বিহঙ্গে

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান জানান, বৈদ্যুতিক তারের জন্যে গাছটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়েকটি ডালপালা কাটার অনুমতি দিয়েছি সম্পুর্ন গাছ কাটার কোনো অনুমতি নেই।

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, এ বিষয়ে অবগত নই, যদি এমন কিছু ঘটে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।