― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

বগুড়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর দুইটার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের পিছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান।

গ্রেপ্তাররা হলেন-সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান ওরফে রাসেল ব্যাপারী (৩৩), সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক (৩৪) এবং ছাত্রলীগ কর্মী রাফিউল আলম ওরফে ডেভিট মিয়া (৩৫)।

আরও পড়ুনঃ বগুড়ার শাজাহানপুরে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারিয়াকান্দি থানায় গত ২ সেপ্টেম্বর দায়ের হওয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের বিকালেই আদালতে প্রেরণ করা হয়েছে।