― Advertisement ―

spot_img

বুটেক্সে চতুর্থবারের মতো আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন অনুষ্ঠিত

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এই সম্মেলনে টেক্সটাইল...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় মরিচ ক্ষেতে বজ্রপাতে প্রা'ণ গেল কৃষকের

বগুড়ায় মরিচ ক্ষেতে বজ্রপাতে প্রা’ণ গেল কৃষকের

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে মরিচ ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে সুলতান সরকার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুলতান সরকার ওই এলাকার মৃত সামেদ আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।

আরও পড়ুনঃ বগুড়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে নিজের মরিচ ক্ষেতে কাজ করছিলেন সুলতান সরকার। কাজ করার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।