― Advertisement ―

spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃ'ত্যু

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃ’ত্যু

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বালুবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার(১৮ অক্টোবর) দিবাগত রাত ১২ টায় বগুড়া-নাটোর মহাসড়কের কৃষি ইনিস্টিউট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শেরপুর হাইওয়ে পুলিশের (ওসি) আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার গন্ডগ্রাম এলাকার পলাশ(৩৪) ও একই এলাকার আপেল(২৯)।

আরও পড়ুনঃ সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,দুই যুবক মোটরসাইকেলে নাটোরের দিকে যাচ্ছিলো।জোড়া এলাকায় বিপরীতমুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।অপরজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সাথে সাথে ট্রাকটি পালিয়ে যায়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।