― Advertisement ―

spot_img

টেক্সটাইল ক্যাডার অন্তর্ভুক্তির বিষয়টি সুবিবেচনা করবে সরকার: শিক্ষামন্ত্রী মিলন

বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নবীন শিক্ষার্থীদের বরণের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন "বর্তমানে বিসিএসে টেক্সটাইলের জন্য আলাদা...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই গ্রেফতার

বগুড়ায় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই গ্রেফতার

নাহিদ হাসান,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে অস্ত্র, মাদক ও চুরিসহ ১১ মামলার আসামি ও মাঝিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওমর ফারুকের ছোট ভাই সুলতান আহমেদ (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ সুলতান আহমেদ (৪১) উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমন পুকুর দেওয়ান পাড়ার মৃত আব্দুর রশিদ এর ছেলে।

এলাকাবাসী জানান, সুলতান আহমেদ দীর্ঘদিন ধরে মাদকের সেবন ও এলাকায় বিক্রির করে। তাঁর বড় ভাই ওমর ফারুক স্বেচ্ছাসেবক লীগ নেতা হওয়ার কারণে সেই সুযোগে চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ করে। কেউ কিছু বললে হুমকি ধামকি দিতো। তার কারনে এলাকার ছাত্র ও যুবসমাজ ধ্বংসের পথে। সুলতানের সর্বোচ্চ শাস্তিরও দাবি করেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ গোমস্তাপুরে নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর লা’শ উদ্ধারের ঘটনায় মানববন্ধন 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, সুলতান আহমেদকে উপজেলার বনানী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, মাদকদ্রব্য চারটি ও চুরির তিনটি মামলা রয়েছে। তাকে আইনী ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।