― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদসারা বাংলাচাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা গ্রেফতার

চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভনে গ্রামাঞ্চলের সহজ-সরল মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের মূলহোতা মো. সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শুক্রবার (১২ এপ্রিল) রাতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম (৫৪) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই মাস্টারপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল। সে একটি সংঘবদ্ধ চক্রের সাথে মিলে বিদেশে ভালো বেতনের চাকরি দেওয়ার লোভ দেখিয়ে অনেকের কাছ থেকেই বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করে।

র‌্যাব জানায়, একজন ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি গোয়েন্দা পর্যায়ে যাচাই-বাছাই করা হয়। পরে সিরাজুলের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ বেরোবিতে ভর্তি পরীক্ষায় বঙ্গবন্ধুর লোগো সংবলিত উপস্থিতি পত্র নিয়ে তোলপাড়

ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারণা চক্রের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং জনসাধারণকে এ ধরনের চক্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।