― Advertisement ―

spot_img

রসায়ন ফ্রি মডেল টেস্ট- ১ ( SSC Chemistry MCQ)

রসায়ন মডেল টেস্ট - Chemistry MCQ (বহুনির্বাচনি) পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নিন। এসএসসি পরীক্ষায় রসায়নে A+ পাওয়ার দৌরে এগিয়ে যান।এসএসসি পরীক্ষায় ভালো...
প্রচ্ছদসারা বাংলাকালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ৩

কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ৩

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় প্রাণ গেল দুই সিএনজি যাত্রীর। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি ময়মনসিংহ জেলার তারকান্দা এলাকার শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব। আহতরা হলেন—সিরাজগঞ্জের হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং তাদের চার বছরের শিশু সন্তান তামিম। তারা সফিপুর থেকে সিএনজি অটোরিকশায় করে নরসিংদীর পথে ছিলেন।

আরও পড়ুনঃ বীরগঞ্জে ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা: জীবনসঙ্গীর খোঁজে তরুণ-তরুণীর উপচে পড়া ভিড়

স্থানীয়রা জানান, নরসিংদীগামী সিএনজিটিকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব বলেন, “দুর্ঘটনায় দুজন মারা গেছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।”

প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর একই স্থানে রাতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে পাঁচ যাত্রী নিহত হয়েছিলেন।