― Advertisement ―

spot_img

বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি রিশাদ, সাধারণ সম্পাদক বুলবুল

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) স্পোর্টস ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ৪৮তম ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের...
প্রচ্ছদসারা বাংলাপ্রধান শিক্ষিকার অবহেলায় এসএসসি পরীক্ষা দিতে পারেনি সিয়াম

প্রধান শিক্ষিকার অবহেলায় এসএসসি পরীক্ষা দিতে পারেনি সিয়াম

মো :মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার উদাসীনতার কারণে চতুর্থ বিষয় অন্তর্ভুক্ত না হওয়ায় চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বোয়ালী উচ্চ বিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী ইয়ামিন হাসান সিয়াম।

ভুক্তভোগী শিক্ষার্থী ইয়ামিন হাসান সিয়াম ও তার বোনজামাই জাকির হোসেন জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সিয়াম যথাসময়ে চতুর্থ বিষয় হিসেবে কৃষি শিক্ষাসহ রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে। পরীক্ষার কিছুদিন আগে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র হাতে পেয়ে সে দেখতে পায়, সেখানে চতুর্থ বিষয় অন্তর্ভুক্ত হয়নি। তার রোল নম্বর ৫১৩৯৯২ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১০৮১২৬১০।

বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. মাহাবুবা বেগমকে জানালে তিনি সংশোধনের আশ্বাস দেন। কিন্তু মঙ্গলবার (১২ মে) সকালে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষায় অংশ নিতে গেলে কেন্দ্র সচিব কেএম নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির প্রবেশপত্রে চতুর্থ বিষয় উল্লেখ না থাকায় তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেননি।

এ ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবারের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষ সময়মতো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।

আরও পড়ুনঃ সবুজ ও আধুনিক রাজশাহী গড়তে কাজ চলছে: রাসিক প্রশাসক

এ বিষয়ে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. মাহাবুবা বেগম বলেন, শিক্ষার্থীর অভিযোগ পাওয়ার পর তিনি কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলেছেন। তবে প্রবেশপত্রে চতুর্থ বিষয় না থাকায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হয়নি। তিনি আরও বলেন, “চতুর্থ বিষয়ে পরীক্ষা না দিলেও কোনো সমস্যা হয় না।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত বলেন, বিষয়টি তার জানা হয়েছে। পরীক্ষার আগে তথ্য পেলে হয়তো সংশোধনের সুযোগ ছিল। প্রধান শিক্ষিকার উদাসীনতার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।