― Advertisement ―

spot_img

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ চারজনকে অব্যাহতি

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

ফুলবাড়ীতে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র্রালী ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে দশটায় “তুচ্ছ নয় রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ, মানবতার টানে ভয় নেই রক্তদানে” এই স্লোগান নিয়ে ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্ট থেকে একটি র্যালি বের করে। র্্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহরের জিরো পয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ বৃষ্টিতে কপাল পুড়ল পাকিস্তানের, ইউএসএ সুপার আটে

এসময় সংগঠনের সভাপতি মোশারফ হোসেন মন্ডলের সভাপতিত্ব ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নুরনবী মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সলিমুল্লাহ, দাতা সদস্য ও উপদেষ্টা ফজলুল হক ত্রিপুল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, গোল্ডেন ফিউচারের পরিচালক হাবিবুর রহমান হাবিবসহ আরো অনেকে।

পরবর্তীতে ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্টে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।