― Advertisement ―

spot_img

নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

বুটেক্স প্রতিনিধিঃ রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুটেক্স শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে...
প্রচ্ছদসারা বাংলাফুলপুরে হাসিনাকে প্রধান করে ৮৬জনের নামে হত্যা মামলা

ফুলপুরে হাসিনাকে প্রধান করে ৮৬জনের নামে হত্যা মামলা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে শেখ হাসিনাকে প্রধান আসামি করে কৃষক সাইফুল ইসলাম (৩৫) হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার।

জানা যায় গত বৃহস্পতিবার নিহত সাইফুল ইসলামের পিতা মোঃতৈয়ব আলী (৬৮)বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন।

উক্ত মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ৮৬ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য গত ২০ জুলাই ফুলপুরে কোটাবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ডাকির কান্দা গ্রামের সাইফুল ইসলাম (৩৫)গুলিবিদ্ধ হন।

আরও পড়ুনঃ ‘মামলায় নিরপরাধ কেউ অন্তর্ভুক্ত হবে না, অপরাধীরা ছাড় পাবে না’

পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কৃষক সাইফুল ইসলাম সেদিন পৌরসভার আমুয়াকান্দা বাজারে ধান বিক্রি করতে এসেছিলেন।