― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া...
প্রচ্ছদসারা বাংলাবন্যার্তদের পাশে এনায়েত স্মৃতিসংঘ, ত্রাণ পৌঁছে দিলো বাড়িতে

বন্যার্তদের পাশে এনায়েত স্মৃতিসংঘ, ত্রাণ পৌঁছে দিলো বাড়িতে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার একমাত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা সংগঠন রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতিসংঘের উদ্যোগে আজ শনিবার দিন ব্যাপী বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সংঘের নেতাকর্মীরা প্রায় সাতশ দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

সংঘের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরন করেন এনায়েত স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম সম্রাট,এডভোকেট মমিনুল ইসলাম, চাটখিল উপজেলা সমবায় অফিসার ও সংঘের সাবেক সভাপতি মনির হোসেন রনি, সাবেক সভাপতি মনোয়ার হোসেন, সাবেক সভাপতি মনির হোসেন জসী।

আরও পড়ুনঃ ষড়যন্ত্র করে গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে নাঃ রুহুল আমিন

আরও ছিলেন, সাবেক সভাপতি মাসুদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর আরিফ, সদস্য সাংবাদিক মাসুদ রানা মনি, সদস্য জসীমউদ্দিন, জুবায়ের আমিন খাঁন,শাহাদাত হোসেন নিজু,আরিফ হোসেন,মিরাজ হোসেন, মোঃ সাকি,রেদোয়ান, মোঃ সুমন ভাগিনা।প্রমূখ। এ সময় তারা চাল,ডাল,আটা,তেল,লবন,সুপেয় বিশুদ্ধ পানি,মোমবাতি, চিড়া,মুড়ি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।