― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া...
প্রচ্ছদসারা বাংলাপরিত্যক্ত অবস্থায় ০১ কেজি ৬০ গ্রাম হেরোইন উদ্ধার

পরিত্যক্ত অবস্থায় ০১ কেজি ৬০ গ্রাম হেরোইন উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫,৩০ আগস্ট রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনববাগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া সুইচ গেইটের নিকট নদীর পাড়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১ কেজি ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে।

সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে।

আরও পড়ুনঃ রায়পুরায় মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার জব্দ ও জরিমানা

এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় র‌্যাবের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা মাদক ফেলে দিয়ে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।