― Advertisement ―

spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে...
প্রচ্ছদসারা বাংলাগার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক

গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ গার্মেন্টস শ্রমিক কর্মচারীদের আগস্ট মাসের বেতন ভাতা পরিশোধে মালিকদের বিশেষ ঋণ সুবিধা দেবে ব্যাংকগুলো। 

রবিবার ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এর সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক জানায় সম্প্রতিক অভ্যন্তরীণ রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপট ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত  ঘটেছে।

এতে রপ্তানি মুখে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম এবং রপ্তানি মূল্য যথাসময়ে প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে ফলে প্রতিষ্ঠানগুলো শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে পারছে না এমন পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা ঠিক রাখতে ঝণ সুবিধা দিবে ব্যাংকগুলো। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েছে শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক -কর্মচারীদের চলতি বছরে আগস্ট মাসের বেতন ভাতা পরিশোধের জন্য চলতি মূলধন ঋণশীমার বাহিরে ব্যাংকার- গ্রাহক সম্পর্কের ভিত্তিতে গ্রাহকের সক্ষমতা বিবেচনায় মেয়াদী ঋণ সুবিধা পাবে। ঋণ সুবিধার পরিমান ঋণগ্রহীতা শিল্প প্রতিষ্ঠানের বিগত তিন মাসের প্রদত্ত গড় বেতন ও ভাতার বেশি হবে না।

যেসব শিল্প প্রতিষ্ঠান মোট উৎপাদনের ন্যূনতম ৮০ শতাংশ রপ্তানি করে তারা রপ্তানি মুখে শিল্প এবং যেসব প্রতিষ্ঠান তাদের শ্রমিক -কর্মচারীদের মে থেকে জুলাই মাসের বেতন পরিশোধ করেছে তারা সচল হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুনঃ সাভারের আশুলিয়ায় ভুয়া সমন্বয়ক আটক

সচল ও রপ্তানি মুখী হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট প্রতিনিধিত্বকারী বাণিজ্য সংগঠনের ( বিজিএমই এ বিকে এম এ) ইত্যাদি প্রত্যয়ন পত্র নিতে হবে। ঋণের বিপরীতে বাজার ভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে। 

ঝণ সহ গ্রাহকের মোট ঝণ একক গ্রাহক ঋণ সীমার মধ্যে থাকতে হবে ঋণের অর্থ মেয়াদী ঋণ আকারে তিন মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ এক বছরে সমকিস্থিতে (মাসিক  / ত্রৈমাসিক ) আদায় করতে পারবে ব্যাংক এবং এ ছাড়া অন্য কোন প্রকার অতিরিক্ত সুদ, মুনাফা ফি ও চার্জ নিতে পারবে না বলে জানিয়েছেন।