― Advertisement ―

spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যুবকের  মৃত্যু

রামগঞ্জে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যুবকের  মৃত্যু

মোঃ মাসুদ রানা মনি লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের মুক্তারপুর গ্রামে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মোঃ শাহজাহান (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

এলাকাবাসী জানান মুক্তার পুর গ্রামের নোয়াবাড়ির মোঃ রফিক উল্যার ছেলে শাহজাহানকে গত দুই মাস আগে একটি কুকুর কামড় দেয়।

এতে শাহজাহান আহত হলেও জলাতঙ্ক রোগের কোন ভ্যাকসিন না নিয়ে বাড়িতে বিভিন্ন গাছ গাছারি ঔষধ সেবন করে। গত এক সপ্তাহ আগে তার জলাতঙ্ক রোগ দেখা দেয়।

আরও পড়ুনঃ কালীগঞ্জে ছাত্র আন্দোলনের শহীদি মিছিলে বিএনপি নেতা খুন

অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার তাকে ঢাকা নিয়ে যায়। সেখানে চিকিৎসা রত অবস্থায় রাত ১১ টায় তার মৃত্যু হয়। শাহজাহান দুই পুত্র সন্তানের জনক।