― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামচট্রগ্রাম নগরীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি, ঝড়োহাওয়া ও জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

চট্রগ্রাম নগরীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি, ঝড়োহাওয়া ও জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

মোহাম্মাদ ‌‌ইসমাইল, চট্টগ্রাম:  চট্টগ্রাম নগরীতে ২৬ মে রবিবার থেকে ঘূর্ণিঝড় রেমালের কারণে নয় নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। মধ্যরাত হতে হালকা থেকে ভারী বর্ষণে নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

২৭ মে সোমবার নগরীর একাধিক নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখা যায় হাঁটু থেকে কোমড় পরিমাণ পানি।

বহদ্দারহাট, মুরাদপুর,শুলক বহর, বাদুরতলা , কাপাসগোলা ও চকবাজারের কাঁচাবাজার বালি আর্কেড শপিংমলের সড়কে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, এসময় স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা অভিযোগ করে বলেন। চট্রগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অপরিকল্পিত উন্নয়ন ও সংস্কার কর্মকাণ্ডের ফলে এই জনদুর্ভোগের সৃষ্টি।

অপরদিকে চকবাজার ১৭ নং ওয়ার্ডের পশ্চিম বাকলিয়ার বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়ক ও মাঠে পানিতে সয়লাব।এইসব বিদ্যালয়ের সড়ক মৌসুমের হালকা বৃষ্টি, জোয়ারের পানিতে তলিয়ে যায়।বর্ষা মৌসুমে সম্পূর্ণ পানিতে নিমজ্জিত থাকে সড়কটি।

এই বিষয়ে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাঈনউদ্দিন জানান এই সড়কের সংস্কারের বিষয়ে স্থানীয় কমিশনার হতে শুরু করে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জানিয়েও অদ্যাবধি কোন প্রতিকার পাননি।। পাশাপাশি তিনটি শিক্ষা প্রতিষ্ঠান,হাঁটু হতে কোমড় পানি মাড়িয়ে শিক্ষক, শিক্ষার্থীদের প্রতিনিয়ত বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়।